রাজনীতি
জনগণের ভোটে ইনসাফের নড়াইল গড়বো: মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
উচ্চকন্ঠ 06-Sep-2025 40
কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে দলীয় মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার নেতৃত্বে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের হয়।
মোটরসাইকেল শোভাযাত্রাটি নড়াইল সদর উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকা মুখর হয়ে ওঠে। স্থানীয়দের মধ্যে মাওলানা ওবায়দুল্লাহ কায়সারকে কাছে পেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। পরে স্থানীয় সকলের সাথে তিনি কুশল বিনিময় করেন।
এ সময় গোবরা, সিংগাশোলপুর ও রঘুনাথপুর বাজারে পথসভায় বক্তব্যে ওবায়দুল্লাহ কায়সার বলেন, “আমাদের দলের ইতিহাস পরিষ্কার। ইতিপূর্বে আমাদের দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন, কিন্তু তারা একটি টাকাও দুর্নীতি করেননি। আমরা যদি সংসদে যাওয়ার সুযোগ পাই, তবে সেই দুই মন্ত্রীর আদর্শ অনুসরণ করেই একটি সৎ, কল্যাণমুখী ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলবো।”
তিনি আরও বলেন, “আমাদেরকে যদি জনগণ নির্বাচিত করেন, তাহলে আগামীর বাংলাদেশ হবে ইনসাফপূর্ণ ও সোনার বাংলাদেশ। আমরা উন্নয়ন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করবো।”
শেষে ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ বাজার এলাকায় সংক্ষিপ্ত পথসভায় এমপি প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার তার নির্বাচনী বার্তা জনগণের সামনে তুলে ধরেন।
office@ukantho.com