মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিক্রি বন্ধ রাখা ফিলিং স্টেশনে মিলল শত শত লিটার তেল, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

উচ্চকন্ঠ   01-Apr-2026   72

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি তেল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় ও জেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও আল-আমিন এবং বিএসটিআই’র পরিদর্শক মামুনুর রহমান।
অভিযান চলাকালে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখার দায়ে বিষয়খালীর খড়িখালী ইয়াফাদ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, বিষয়খালীর তেঁতুলতলা ইউসুফ-২ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং ঝিনাইদহ ফিলিং স্টেশনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে লাউদিয়ার তামিম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করায় পাঁচজনকে মোট ২০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কাগজপত্র না থাকায় আরও দুই মোটরসাইকেল চালককে ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআই’র পরিদর্শক মামুনুর রহমান জানান, বিক্রি বন্ধ থাকা ফিলিং স্টেশনগুলোতে কোনটায় ২ হাজার লিটার আবার কোনটাই ২৩’শ লিটার তেল মজুদ ছিলো। পরে তাদের আবারো বিক্রির আদেশ দেওয়া হয়। তেলের অবৈধ মজুদ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

office@ukantho.com


Photo

ছিনতাইরোধে শিগগির মাঠে নামবে পুলিশের তিন বিশেষায়িত ইউনিট: আইজিপি

এফএনএস: ছিনতাইরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট শিগগির মাঠে নামবে...

Photo

ঝিনাইদহের ব্যবসায়ী লালু ও ছেলে সৌরভের নকল মোবাইলের ব্যবসা; চাকরি ছাড়ায় মিথ্যা মামলা ম্যানেজারের বিরুদ্ধে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চাকরী ছেড়ে দেওয়ায় আসাফুর রহমান হিমেল...

Photo

সরকার নির্বাচন করতে চাচ্ছে না, তারা মুলত দলগুলোকে শান্তনার বানী শুনাচ্ছেন: রাশেদ খাঁন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকার নির্বাচন করতে চাচ্ছে না, তারা...

Photo

গাইবান্ধায় নারীসহ আটক বিএনপি নেতা, কাজি ডেকে বিয়ে

এফএনএস: গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত