সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

অর্ধেক আসনে বিএনপির প্রার্থী চুড়ান্ত, শিঘ্রই প্রকাশ হবে তালিকা: হাফিজ উদ্দিন

উচ্চকন্ঠ   28-Sep-2025   121

Photo

এফএনএস: ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দ্রুতই তালিকা প্রকাশ করে প্রচারণায় মাঠে নামবে দলটি, পিআর নিয়ে জলঘোলা বিএনপিকে ঠেকানোর অপচেষ্টা। যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোকে অর্ধশত আসন ছাড়তে প্রস্তুত বিএনপি- এমন তথ্যও জানিয়ে তিনি বলেন, প্রার্থিতা পেতে হলে প্রতিযোগিতায় থাকতে হবে জনপ্রিয়তা। বিএনপির নির্বাচন নিয়ে পরিকল্পনার বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনকে এসব তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। মেজর হাফিজ উদ্দিন আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৭০ ভাগ আসনে একক প্রার্থী দিতে চায় তার দল। এরই মধ্যে অর্ধেক আসনে নির্ধারণ করা হয়েছে প্রার্থী। বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্লিন ইমেজ। দ্রুতই তালিকা প্রকাশ করে মাঠে নামবে বিএনপি। জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য ৪০ থেকে ৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে এয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান মেজর হাফিজ। জামায়াতকে এখনও শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল। এদিকে এনসিপি ও গণঅধিকার একীভ‚ত হওয়ার আলোচনাকে শুভকামনা জানিয়ে বিএনপি এ নেতা জানান, নির্বাচনের মাঠে তারা বিএনপির ভাবনায় নেই।

office@ukantho.com


Photo

শামীমা হত্যা না আত্মহত্যা? সঠিক তদন্ত চায় এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: গত ২০ আগস্ট বুধবার সন্ধ্যায় নিজ বাসা থেকে উদ্ধার...

Photo

আমরা অযোগ্য শাসক চাই না: হাসনাত আবদুল্লাহ

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন,...

Photo

মুরাদনগরে ধর্ষণ: বিরোধের শোধ নিতে ‘মব’ করে ভিডিও ছড়িয়ে দেন ছোট ভাই

এফএনএস: কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নির্যাতন করে সামাজিক...

Photo

দেশের অগ্রযাত্রায় সংবাদপত্র ও সাংবাদিকদের ভূমিকা

আলহাজ্ব এম. এ. কাদের কাগজ আবিষ্কারের পর সময়ের প্রয়োজনে একাদশ শতাব্দীতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত