মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আচরণ পরিত্যাগ না করলে আমরাও পাল্টা আঘাত করবো: নাহিদ

উচ্চকন্ঠ   28-Jan-2026   52

Photo

এফএনএস: আমরা একটি দলের ভেতর অসহিষ্ণু আচরণ দেখতে পাচ্ছি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনে কথার লড়াই থাকবে। এটা মেনে না নিতে পেরে আক্রমণ করা হচ্ছে। এভাবে চলতে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা বলবো, এগুলো পরিত্যাগ করুন, না হলে আমরাও পাল্টা আঘাত করবো। বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে সামাজিক সংগঠন ‘ভোরের সাথি প্রভাতি সংঘ’র সদস্যদের সঙ্গে নির্বাচনি প্রচারণায় তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, কেউ যদি মনে করে জোর করে, দখল করে নির্বাচন করে জিতে আসবে, সেই ধারণা ভুলে যেতে হবে। এখানে সুষ্ঠু ভোটের মাধ্যমেই জয়-পরাজয় নির্ধারণ হবে। (গত মঙ্গলবার) আপনারা যে আচরণ করেছেন সেগুলো পরিত্যাগ করুন। নয়তো পাল্টা আঘাত আসবে। তিনি আরও বলেন, আমাদের অফিসে গুলি করা হয়েছে। সরাসরি না হলে পরোক্ষভাবে বাধা দেওয়া হচ্ছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলেছি। এছাড়া এই আসনের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে, সেটা নির্বাচন কমিশনে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নেবে। এলাকার সমস্যার কথা উল্লেখ করে এই প্রার্থী বলেন, এখানে অনেক কিছুই অপরিকল্পিতভাবে করা হয়েছে। খেলার মাঠ নেই বরং দখল করা হয়েছে। আমরা ক্ষমতায় গেলে দখল হয়ে যাওয়া মাঠগুলো উদ্ধার করা হবে। তিনি আরও বলেন, গ্যাস, বিদ্যুতের সংকট আছে, যানজট বড় সমস্যা, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং, নারীদের চলাফেরায় হুমকি ও নিপীড়ন এগুলো আছে। আমরা মনে করেছি ৫ আগস্টের পর কমবে, কিন্তু সেই ধরনের কোনও উন্নতি হয়নি। বরং চাঁদাবাজি বেড়েছে। আমরা কোনও চাঁদাবাজ রাখবো না।

office@ukantho.com


Photo

সনদ সই অনুষ্ঠানে যারা গিয়েছে তারা জনগণ থেকে ছিটকে গেছে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যেই...

Photo

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতির মাতৃবিয়োগ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব...

Photo

রাজধানীতে নারী সংবাদকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর শেরেবাংলা নগরের একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস...

Photo

নুরুল হক নুর পুরোপুরি ট্রমাটাইজড: রাশেদ খান

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের অবস্থা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত