রবিবার | ৩১ মে ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ জজ আদালতের সাবেক জিপি বিকাশ কুমার জেল হাজতে

উচ্চকন্ঠ   26-Feb-2025   34

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জজ আদালতের সাবেক জিপি এ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষকে ভাংচুর ও লুটপাটের মামলায় জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনায় মঙ্গলবার আদালত জামিন না মঞ্জুর করে এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, গত ২৯ অগাষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনার পলায়নের পর ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান বাদী হয়ে সদর থানায় এই মামলা করেন। যার মামলা নং ৩৩। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শহরের আক্তার ফার্মেসীতে বোমার বিস্ফোরন ঘটিয়ে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা ভাংচুর ও লুটপাট করে। এতে দোকানে থাকা ঔষধ সংরক্ষনের একটি ফ্রিজ, দোকানের লাগানো এসি ও কম্পিউটার ভাংচুর করা হয়। সন্ত্রাসীরা দোকানে থাকা কর্মচারীদের মারপিট করে এসময় দোকানের ক্যাশ বাক্স থেকে দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। যার ক্ষতির পরিমান ৩০ লাখ টাকা। মামলায় ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম (ফোটন), পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জনসহ ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩শ জনকে আসামী করা হয়। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু হুকুম দিয়ে দোকান ভাংটুর ও নেতাকর্মীদের দিয়ে লুটপাট করেন বলে দাবী করা হয়। এই মামলায় জিপি এ্যাডভোকেট বিকাশ উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন নেন। মঙ্গলবার ঝিনাইদহ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারুক আজমের আদালতে তিনি হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, ২০০২ সালে ঝিনাইদহ জজ আদালতে কর্মজীবন শুরু করেন এ্যাডভোকেট বিকাশ। স্বৈরাচার হাসিনার আমলে ২০১৯ সালে জেলা আওয়ামীলীগের সম্পাদক সাইদুল করিম মিন্টুর বদন্যতায় তিনি জিপি হিসেবে নিয়োগ পান এবং সরাসরি জেলা আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।

office@ukantho.com


Photo

অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচার নিষেধাজ্ঞা বাতিলের সুপারিশ

এফএনএস: অনলাইন নীতিমালায় আইপিটিভি এবং অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন...

Photo

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে...

Photo

হরিণাকুন্ডুতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে...

Photo

নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

এফএনএস: নওগাঁর ধামুইরহাটে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত