শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মাগুরায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় যুবক আটক

উচ্চকন্ঠ   27-Jul-2025   58

Photo

এফএনএস: মাগুরায় ভোজন গুহ (৫২) নামে এক কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। শহরের ছায়াবীথি সড়কের ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ভোজন গুহ মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের মৃত শন্তশ কুমার গুহের ছেলে। তিনি পেশায় একজন কলা বিক্রেতা ছিলেন। এ ব্যাপারে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মিরাজুল ইসলাম বলেন, রাত ১১টার দিকে খবর পাই ছায়াবীথি সড়কে ঋষিপাড়ায় সড়কের পাশে একজনের লাশ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তি পেশায় একজন কলা বিক্রেতা। গত চার মাস ধরে তিনি মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পরিবার নিয়ে বাসা ভাড়ায় বসবাস করছিলেন। এ ঘটনায় ওই এলাকার আবির নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির পুলিশের কাছে এ হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন। তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকান্ড সংঘটিত হলো, তা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে।

office@ukantho.com


Photo

বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ ভুয়া সংগঠন: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি...

Photo

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী নিয়ে টিআইবির বিবৃতি ভুল: প্রেস সচিব

এফএনএস: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া অন্তর্বর্তী সরকারের...

Photo

ঝিনাইদহ জেলা কারাগারের ৭৯ জন কয়েদি পোস্টাল ব্যালটে ভোট দেবেন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো জাতীয়...

Photo

আরও ৪ মামলায় গ্রেপ্তার ইসকন নেতা চিন্ময় দাস

এফএনএস: কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত