সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২

উচ্চকন্ঠ   31-Aug-2025   61

Photo

এফএনএস: নেত্রকোনার মৌগাতিতে পূর্ববিরোধের জেরে জেরে ইউপি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। গত শনিবার রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- দৌজাহান মেম্বার (৫৫), নূর মোহাম্মদ (২৮) এবং রফিক। নিহতদের মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে দুজাহান মিয়ার কাছ থেকে জমি কেনার কথা বলে একই গ্রামের আমজাদ ৫ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু পরে জমি হস্তান্তর না হওয়ায় দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শনিবার রাতে জেলা শহর থেকে বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তায় অতর্কিতভাবে দুর্বৃত্তরা সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা দুজাহান মিয়াকে ধারালো দা দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে এবং লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর রাত ১০টার দিকে ফের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ বাঁধে। এতে আমজাদের পক্ষের লোকজনের ওপর টেটা (কাঁটা) নিক্ষেপ করা হয়। এতে টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নূর মোহাম্মদ। পুলিশ আবার ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নেত্রকোনা সদর থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

office@ukantho.com


Photo

তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ

উচ্চকন্ঠ ডেস্ক: একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ খালাসপ্রাপ্ত...

Photo

গাজীপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে করা মামলায়...

Photo

কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষ: নিহত-১, আহত-৪

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে...

Photo

ঝিনাইদহের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া উৎসব সম্পন্ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শীতের স্নিগ্ধ সকালে ঝিনাইদহের অন্যতম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত