শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ইসলামী ব্যাংকের স্বকীয়তা ও আমানতের নিরাপত্তা দাবিতে ঝিনাইদহে তৃতীয় দফার মানববন্ধন

উচ্চকন্ঠ   08-Jun-2026   28

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা রক্ষা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ব্যাংকের প্রতি জনআস্থা বজায় রাখার দাবিতে ঝিনাইদহে তৃতীয় দফায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
সোমবার (৮ জুন) সকালে শহরের শের-ই-বাংলা সড়ক এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঝিনাইদহ শাখার সামনে ‘সচেতন গ্রাহকবৃন্দ’ ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে কয়েকশ গ্রাহক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান। সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত ও পরিস্থিতির কারণে গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, ব্যাংকটির স্বকীয়তা ও গ্রাহকদের আস্থা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় ব্যাংকটির প্রতি আস্থার সংকট তৈরি হওয়ার পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ এবং দেশের সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
কর্মসূচিতে বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক সালফী আব্দুর রহমান, সদস্য সচিব আব্দুল মোমেন, জিয়াউল ইসলাম খান, মাহাবুবুর রহমান, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সবুর হোসেন, আলতাফ হোসেন, নূরজাহান সাত্তার, ইয়াসমিন আরা, রিজিয়া বেগম এবং ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহাবুবুর রহমান।
মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা অক্ষুণœ রাখা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংকটির প্রতি জনআস্থা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়। বক্তারা বলেন, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও আস্থা আরও সুদৃঢ় হবে।

office@ukantho.com


Photo

শাপলা প্রতীক না পেলে নির্বাচন কীভাবে হয় দেখে নেবো: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক শাপলাই হতে হবে। অন্য—...

Photo

উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে ঝিনাইদহ-৪ আসনের এমপি আবু তালিবের মতবিনিময়

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক)...

Photo

পূর্বপুরুষদের ইতিহাস না জানলে দেশপ্রেম জাগবে না: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ...

Photo

নিঃস্ব কৃষকের পাশে দেবদূত হয়ে দাঁড়ালেন ইউএনও

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপার নাগপাড়া গ্রামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত