বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

এখনো শহীদ পরিবারের অভিযোগ শুনতে হচ্ছে: নাহিদ

উচ্চকন্ঠ   20-Jul-2025   51

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সারাদেশে পদযাত্রা করছি, সব শহীদ পরিবারের সঙ্গে বসছি। তাদের সবারই কমবেশি একই সমস্যা। কিছু জায়গায় সমস্যাগুলো কম, সুযোগ-সুবিধাগুলো পৌঁছেছে বা খোঁজখবর নেওয়া হয়েছে। আমরা সবসময় সব অবস্থাতেই শহীদ পরিবারের পাশে আছি। রোববার বেলা সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের নিউমার্কেট হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা যখন সরকারে ছিলাম তখন আমরা তাদের নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম চাপ তৈরি করেছি। দেখা যাচ্ছে, উদ্যোগগুলো মাঠ পর্যায়ে পৌঁছায়নি বা পৌঁছাতে দেরি করছে এবং সেখানে অনেক ধরনের ঝামেলা এখনও হয়। প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা আছে। শহীদ পরিবারগুলো যে সম্মান পাওয়ার কথা, আমরা বিভিন্ন জায়গায় সে অভিযোগগুলো শুনি। শহীদদের পরিবারকে উপদেষ্টা কর্তৃক অসম্মানের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোন উপদেষ্টা আপনাদেরকে অসম্মান করছে সেটা আমরা জানতাম না, সেটা আমরা জানব, প্রতিবাদ জানাব। আপনাদের কাছে দোয়া চাই যাতে আমরা ভালোভাবে চলতে পারি, সফল হতে পারি এবং আপনাদের দোয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের জন্য চেষ্টা করব। তিনি বলেন, আমরা আপনাদের কাছে কোনো দল হিসেবে আসিনি। আমরা এসেছি অভ্যুত্থানে আমরা ছিলাম, আপনাদের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে ছিল, সে জায়গা থেকে দল-মতের ঊর্ধ্বে একটি পরিবার মনে করি। অবশ্যই শহীদ পরিবারগুলোর, শহীদদের কোনো দল হয়নি, এটা আমরা মনে করি। তারা পুরো বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন। নাহিদ বলেন, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সারাদেশে যাচ্ছি এবং সবার কথা শুনছি। আমরা দলের পক্ষ থেকে একটা শহীদ কল্যাণ সেল করছি, সেটার অধীনে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। যেখানে যাচ্ছি আমরা পুনরায় সবার নাম্বারগুলো নিচ্ছি। এটি আমরা স্থানীয় একজন সংগঠকের মাধ্যমে করছি। জুলাইয়ের রাজনৈতিক যে ঘোষণাপত্র বা সনদ, সেটা আমরা সবসময় বলছি এবং ৩ আগস্ট সেটা নিয়ে আমরা ঢাকায় বড় প্রোগ্রাম করব। সরকার যাতে এটা দেয়। সরকারও বলছে ৫ আগস্টের মধ্যে দেবে। এসময় চট্টগ্রামের শহীদদের পরিবার ও দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। পরে তারা রাঙামাটির উদ্দেশে রওনা হন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে রাতে দুটি ব্যবসা প্রতিষ্টানে দুঃসাহসিক চুরি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর...

Photo

সরকারের ১৮০ দিনের কর্মসূচি: জ্বালানিতে সর্বোচ্চ মনোযোগের তাগিদ

এফএনএস: নতুন সরকারের ১৮০ দিনের কর্মসূচিতে এনার্জি বা জ্বালানিকে সর্বোচ্চ...

Photo

বরগুনায় বৃদ্ধের বিরুদ্ধে ২ শিশুকে ধর্ষণের অভিযোগ

এফএনএস:বরগুনার তালতলীতে এক বৃদ্ধের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান অপারেশন, ভোগান্তিতে প্রসূতিরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত