শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

চাকরিতে বৈষম্য হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন: মাহমুদুর রহমান মান্না

উচ্চকন্ঠ   19-Jan-2025   48

Photo

এফএনএস: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এরকম দেশ আমরা চাই নাই। আমরা যদি দেখি, সরকার দেশের জনগণের জন্য কাজ করছে না, চাকরির ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে- তাহলে সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করবো। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের ব্যানারে বৈষম্যমূলক বদলি নীতিমালা সংশোধন পূর্বক এমপিওভুক্ত সকল শিক্ষকের জন্য বদলি চালুর দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, আমি এই সরকারকে সমর্থন করেছি। তার মানে এই নয় যে, আমি সরকারে আছি। সবকিছু সংস্কারের সময় এসেছে। আমরা জানি এক বছরে সবকিছু সংস্কার করা যাবে না। গত ১৫ বছর যে দল দেশ পরিচালনা করেছে, তাদের সঙ্গে কথা বলতে আমি ঘৃণা করতাম। কিন্তু বর্তমানে যারা উপদেষ্টার মধ্যে আছে, তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। এই যে শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাচ্ছেন এই দাবির বিষয়ে তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, শিক্ষক জাতির বিবেক এদের বিষয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে। এরা চায় মন্ত্রণালয়ের থেকে কেউ এসে কথা বলুক। এদের যা দাবি তা শুনুন, আপনাদের কোনও কথা থাকলে তাও বলুন। এদের ন্যায্য দাবির বিষয়ে পদক্ষেপ নেন। রাস্তায় যদি শিক্ষক থাকে তাহলে আপনাদের কোনও মান থাকে না। দেশের কোনও মান থাকে না। যত তাড়াতাড়ি পদক্ষেপ নেবেন তত ভালো। অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা বলেন, আমরা বদলি প্রত্যাশী শিক্ষকরা বহুদিন যাবত বদলি চালুর জন্য সরকারের কাছে আবেদন নিবেদন করে আসছি। কিন্তু বর্তমান সরকার শিক্ষকদের চাওয়াকে গুরুত্ব দিচ্ছে না। গত বছরের ১৯ ডিসেম্বর শিক্ষকদের জন্য বদলির যে প্রজ্ঞাপন প্রকাশ করেছে, তা চরম বৈষম্যমূলক। তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার বৈষম্য নিরসন ও সংশোধন পূর্বক এমপিওভুক্ত ইনডেক্সধারী সব শিক্ষকের জন্য বদলি চালু করা প্রয়োজন। যা শিক্ষা ব্যবস্থায় আনন্দঘন পরিবেশ ফিরিয়ে আনবে।

office@ukantho.com


Photo

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ৪৫...

Photo

তারেক রহমান মুক্ত অর্থনীতির কথা ভাবছেন: আমির খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

Photo

রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এফএনএস: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু...

Photo

মহেশপুর সীমান্তে বিভিন্ন স্থানে বিজিবির অভিযানে ফেন্সিডিল, মদ ও গাঁজা উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত