মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপির করা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে জামায়াতের পাল্টা সংবাদ সম্মেলন

উচ্চকন্ঠ   14-Jun-2025   60

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জামাল ইউনিয়নে সংঘঠিত সহিংসতায় দুইজন নিহতের ঘটনা নিয়ে বিএনপির সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখা। শনিবার সকাল ১০ টায় জামায়াতের দলীয় কার্ষালয়ে অনুষ্টিত এক সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জামায়াতের কালীগঞ্জ উপজেলা শাখার আমীর আব্দুল হক মোল্ল্যা।
লিখিত বক্তব্য বলা হয়, উপজেলার জামাল ইউনিয়নে বিএনপির দুপক্ষের কোন্দলে গত ১লা জুন ইউনুচ আলী ও মহব্বত আলী তাদের দুইজন কর্মী নিহত হয়। কিন্তু, এ নিয়ে গত ১১ জুন উপজেলা বিএনপি এক সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ন-আহব্বায়ক ইলিয়াস রহমান মিঠু নিহত ইউনুচ আলীকে সন্ত্রাসী ও জামায়াতের কর্মী বলে উল্লেখ করেছেন। জামায়াত নেতৃবৃন্দ উক্ত বক্তব্যর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ইউনুচ আলী কখনোই জামায়াতের কর্মী ছিলেন না। তারপরও আমরা ওই নৃশংস হত্যাকান্ডের নিন্দা ও দোষীদের শাস্তির দাবী জানাই। জামায়াত নেতৃবৃন্দ বলেন, কোন ব্যাক্তি ইচ্ছা করলেই জামায়াতের কর্মী হতে পারেন না। শুধুমাত্র তাদের দলের নির্দিষ্ট সিলেবাস ও সুনিদিষ্ট কর্ম প্রক্রিয়ার মাধ্যমেই তাদের কর্মী হতে পারেন। সাংবাদিকদের প্রশ্নোত্তরে জামায়াত নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি নষ্টের জন্য একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। জুলাই বিপ্লবের পর দেশ কিছুটা ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো ষড়যন্ত্র থেমে নেই।
লিখিত বক্তব্য আরো উল্লেখ করা হয়, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু তাদের দলীয় কর্মী ইউনুচ আলীকে সন্ত্রাসী উল্লেখ করে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। লিখিত কপিতে আরো বলা হয়, ওই নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে বিএনপির একটি গ্রæপ গত ৪ জুন শহরে মিছিল ও সমাবেশ করে। এছাড়াও নিহত ইউনুচ আলীকে বিএনপির রাজনৈতিক পরিচয়ের স্বীকৃতি দিয়ে বিএনপির সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিনী মুর্শিদা জামানও ওই হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন। যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আছে। এবং ওই ঘটনাকে কেন্দ্র করেই সম্প্রতি কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত এবং দুইজনকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। এতকিছুর পরও তারা তাদের কর্মী ইউনুচ আলীকে জামায়াত বানানোর অপচেষ্টা করছে।
লিখিত কপিতে আরো উল্লেখ করেছেন, বিএনপির তাদের সংবাদ সম্মেলনে বলেছিল জামাল ইউনিয়নের আওয়ামীলীগ ও চরমপন্থী নেতা নজরুল মোল্যা ও আওয়ামীলীগ সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা বিএনপির একটি পক্ষের সাথে যুক্ত হয়ে সন্ত্রাসী কার্ষ্যকলাপ ও আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এ নিয়ে জামায়াতের পাল্টা মন্তব্য, তাহলে কি আমরা ধরে নেব বিএনপি গোপনে পতিত ফ্যসিবাদের পূন প্রতিষ্টার চেষ্টা করছে? নেতৃবৃন্দ বলেন, ইসলামী ও জাতীয়তাবাদ শক্তির মধ্যে ফাটল ধরাতে ষড়যন্ত্রকারীরা ব্যস্ত। এজন্য দেশের স্বার্থে নিজেদের মধ্যে ঔক্য ধরে রাখার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও ঝিনাইদহ-৪ আসনে জামায়াতের মনোনিত এমপি প্রার্থী মাওঃ আবু তালিব, ঝিনাইদহ জেলা প্রশিক্ষক সম্পাদক মাওঃ ওলিয়ার রহমান, উপজেলা সেক্রেটারী জেনারেল মাওঃ লুৎফর রহমান, সহ-সেক্রেটারী জেনারেল মতিউর রহমান ও কর্মপরিষদ সদস্য আব্দুল হামিদ প্রমুখ।

office@ukantho.com


Photo

গাজীপুরে অভিযানে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় পাঁচ পুলিশ...

Photo

মহা ষষ্ঠীর মধ্য দিয়ে ঝিনাইদহে শারদীয়া দুর্গোৎসব শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য...

Photo

ডিজিএফআইয়ের লোগোর সঙ্গে মিল থাকায় শাপলা না দেওয়া বৈষম্যমূলক: এনসিপি

এফএনএস:শুধুমাত্র ডিজিএফআইয়ের লোগোর সঙ্গে কিছুটা মিল থাকায় শাপলা প্রতীক...

Photo

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এফএনএস: রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায় এক ছাত্রীকে শ্লীলতহানির অভিযোগে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত