শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

উচ্চকন্ঠ   14-Jul-2026   49

Photo

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি সেচের ডিপ টিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সমিতির সদস্যরা| মঙ্গলবার বিকালে নলভাঙ্গা বাজারের জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন শাহিনুর রহমান নামে টিউবওয়েল সমিতির এক সদস্য| এসময় সমিতির ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন|
এসময় তিনি বলেন, ১৯৮৪ সালে গ্রামের ২১ জন সদস্য নিয়ে বিআরডিবি নিয়ন্ত্রনাধীন ইঞ্জিন চালিত গভির টিউবওয়েল নলভাঙ্গার ˆসয়দ আলী বিশ্বাসের জমিতে স্থাপন করা হয়| টিউবওয়েলের অধিনে প্রায় ২৫০ বিঘা জমি কৃষি চাষ হয়ে আসছে| টিউবওয়েলটি জমিরুল ইসলাম নামে এক সদস্য পরিচালনা করতেন| কয়েক বছর পর উক্ত টিউবওয়েলের ফ্যানে জড়িয়ে দুই হাত ক্ষতিগ্রস্ত হয়| পরে সমিতির সদস্য ও জমির মালিক ˆসয়দ আলী বিশ্বাসের ছেলে মাহবুবুর রহমানকে টিউবওয়েল পরিচালনার দ্বায়িত্ব দেওয়া হয়| কিন্তু মাহবুবুর রহমান চালাকি করে সমিতির মিটার বদলে নিজের নামে করে নেন| ২০১৫ সালে মাহবুবুর রহমান আওয়ামীলীগের স্থানীয় নেতা কালাম চেয়ারম্যান ও স্থানীয় ইউপি মে¤^ার কামাল হোসেনের নেতৃত্বে জোরপূর্বক গভির নলকূপটি নিজের দখলে নেন| এরপর থেকে প্রায় ১০ বছরের অধিক সময় নলকূপ থেকে আয়ের কোন হিসাব না দিয়ে নিজে ভোগ করেছেন| এ নিয়ে একটি মামলা চলমান রয়েছে| সর্বশেষ চলতি বছরের জুন মসে স্থানীয় কৃষকদের সাথে আলোচনা করে আমরা প্রকৃত সমিতির সদস্যরা পুনরায় নলকূপটি নিয়ন্ত্রণে নিয়েছি বলে উল্লেখ করা হয়| এখন মাহবুবুর রহমান বিভিন্ন মহলে ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন| এ নিয়ে স্থানীয়ভাবে শালিস ˆবঠক অনুষ্ঠিত হয় কিন্তু সেখানে কোন সুরাহা না হওয়ায় থানায় উভয় পক্ষকে নিয়ে আলোচনা হয়| ˆবঠক থেকে জালাল হোসেন ও আজিজুল লস্কার ননা দুইজন নলকূপের দখল মাহবুবুর রহমানকে ফিরিয়ে দেওয়ার হুমকি দেয়| এখনআমরা আপনাদের মাধমে বিষয়টি সঠিকভাবে প্রকৃত সমিতির সদস্যদের হাতে বুঝিয়ে দেওয়ার আহবান করছি|
সংবাদ সমম্মেলনে উপস্থিত ছিলেন, শাহাজ্জেল হোসেন, জামির হোসেন, ইয়াকুব আলী ও আজিজুলসহ ১৫ সদস্য উপস্থিত ছিলেন|

office@ukantho.com


Photo

ঝিনাইদহে কোন দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না- আলী আজম এমপি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম...

Photo

রাজধানীতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস: রাজধানীর লালবাগে বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে সোলেমান শাহদাত...

Photo

চলতি মাসের প্রথম ১৮দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৪ কোটি টাকা

দেশে চলতি জানুয়ারি মাসের প্রথম ১৮ দিনে বৈধ পথে ১২০ কোটি ৬৮ লাখ ৮০ হাজার...

Photo

রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত