রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে কোন দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না- আলী আজম এমপি

উচ্চকন্ঠ   26-Feb-2026   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর বলেছেন, জেলায় কোন দূর্নীতি অনিয়ম চলবে না। সবক্ষেত্রে দুর্নীতিতে জিরো টলারেন্স কায়েম করে তাকওয়া ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ঢাকা কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে এ কথা বলেন।
আলী আজম আরো বলেন, তাকওয়া অর্জন করে আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করতে সহায়তা করতে চাই।
পৌর জামাতের আমির এডভোকেট ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুব বিভাগের সেক্রেটারি মেহেদী হাসান রাজু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমির ও পৌর মেয়র প্রার্থী আব্দুল আলীম, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিউল আলম, ছাত্র শিবিরের জেলা সভাপতি শেখ আল আমিন, মাওলানা আজিজুল হক ও তাওহাদুল আজম।

office@ukantho.com


Photo

মন দিয়ে পড়াশোনা করো, গর্বের মতো কিছু করে দেখাও: ছাত্রদের উদ্দেশ্যে সারজিস

এফএনএস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাতীয় নাগরিক...

Photo

নড়াইল-১ আসনের সাবেক এমপি মুক্তি বিশ্বাসকে কারাগারে প্রেরণ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য...

Photo

কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

হাবিব ওসমান, কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পত্রিকা...

Photo

কালীগঞ্জে প্রার্থীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য, কৃষকদল নেতাকে জরিমানা

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত