বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার প্রধান আসামী কারাগারে

উচ্চকন্ঠ   21-Jun-2026   57

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের পবহাটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মুরাদকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী সৌরভ মন্ডলকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার সকালে ঝিনাইদহ সদর থানায় দুই দিনের রিমান্ড শেষে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সৌরভ মন্ডল পবহাটি এলাকার আলম মন্ডলের ছেলে।
জানা যায়, গত ২০২৫ সালের ২৯ নভেম্বর শহরের পবহাটি সিটি মোড়ে ব্যবসায়ী মুরাদকে কুপিয়ে হত্যা করে সৌরভ ও তার সহযোগীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী খাতুন বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে সদর থানায় মামলা হত্যা মামলা দায়ের করে। এই মামলার কয়েকজন আসামী এর আগে গ্রেফতার হলেও পলাতক ছিলো মুল হোতা সৌরভ মন্ডল। গত ১১ জুন সদর আদালতে আত্মসমর্পণ করে সৌরভ মন্ডল। পরে ১৮ জুন পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে রোববার পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার এস আই সাখাওয়াত হোসেন বলেন, আসামী সৌরভ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিবে না। তবে আমাদের কাছে অনেক গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছে। পরবর্তীতে তা যাচাই করে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে কৃষি সমৃদ্ধি ও পুষ্টি নিশ্চিতে 'পার্টনার কংগ্রেস' পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদনের অঙ্গীকার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলায় কৃষি ও গ্রামীণ...

Photo

নেপাল পরিস্থিতির ওপরে নজর রাখছে ঢাকা

এফএনএস: নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ঘোষণা করায় এবং সরকারের দুর্নীতির...

Photo

দেশে কোনো জঙ্গিবাদের উত্থান হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী...

Photo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কোটচাঁদপুরের অনন্য গাঙ্গুলির মর্মান্তিক মৃত্যু

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত