মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা

উচ্চকন্ঠ   19-Mar-2025   47

Photo

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিং এর পাশাপাশি হলুদ মিল ও চালের গুদামে পলিথিন ব্যবহার ও ভেজাল ব্যবহারের কারনে ২টি ব্যবসায়িককে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৯ মার্চ) দুপুরে কালীগঞ্জ বারবাজারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম এ আদালত পরিচালনা করেন।
এ সময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ২ জন ব্যবসায়িকে ৪ হাজার টাকা অর্থিক জরিমানা আদায় করা হয়।
এ সময়ে পাট অধিদপ্তরের পরিদর্শক ফারুক হোসেন অভিযানে সহায়তা করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের নিয়মিত সরবরাহ ও স্বাস্থ্যসম্মত ভাবে ইফতার বিক্রয় নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ অভিযান পুরো রমজান জুড়ে অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে কমিউনিটি ক্লিনিকে তীব্র ওষুধ সংকট ॥ খালি হাতে ফিরছেন সেবা প্রত্যাশীরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কমিউনিটি ক্লিনিকগুলোতে...

Photo

বিশ্বাসঘাতকতা করলে জনগণ আপনাকে ছাড়বে না: ডা. তাহের

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে জামায়াতে...

Photo

কালীগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: করব মোরা ফল চাষ সংরক্ষন করব বারোমাস এ...

Photo

সরকার আইনসঙ্গত ভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধ পরিকর: আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত