শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সাংবাদিকপুত্রকে কুপিয়ে জখমের মামলায় দুই আসামি গ্রেপ্তার

উচ্চকন্ঠ   13-Jul-2026   50

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে সাংবাদিকের ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার চাচড়া গ্রামের মোক্তার আলী (৪০) ও হামিদুল ইসলাম (৩০)। সোমবার ভোরে তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদের ঝিনাইদহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাতে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্থানীয় সাংবাদিক জাকারিয়া হোসেনের ছেলে মামুন (২২) এর ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাচান আলী জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে সোমবার ভোরে চাচড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে মামলার এক নম্বর আসামি মোক্তার আলী এবং হামিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মামলার বাদী সাংবাদিক জাকারিয়া হোসেন বলেন, তার ছেলে মামুন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি ঘটনার সঙ্গে জড়িত সব আসামির দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, সাংবাদিকপুত্রকে জখমের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে গাছের চারা রোপন ও বিতরণ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পরিবেশের ভারসাম্য রক্ষায়...

Photo

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না: ডাকসু ভিপি

এফএনএস: নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রি ব্যবসা চলবে না বলে...

Photo

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

এফএনএস: ফরিদপুরে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো....

Photo

খুলনায় পরিত্যক্ত ভবন থেকে যুবকের লাশ উদ্ধার

এফএনএস:খুলনায় পরিত্যক্ত এক বাড়ির চিলেকোঠা থেকে মো. আল-আমিন সবুজ (৩৭)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত