শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

জামাল ইউনিয়নে দুই দিন ধরে আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া: জনমনে আতংক

উচ্চকন্ঠ   30-Aug-2025   76

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের জামাল ইউনিয়নে যেন সন্ত্রাসীদের দাপট কমছেই না। ডাবল মার্ডারের পর কিছুদিন সন্ত্রাসীরা আত্মগোপনে থাকলেও প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে আবারও তারা মাথাচাড়া দিতে শুরু করেছে। ইতিমধ্যে লাখ টাকা চাঁদার দাবীতে ডাবল মার্ডার মামলার জামিনপ্রাপ্ত আসামী বিএনপি নেতা লিটনের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা একজন ভ্যানচালককে হত্যার চেষ্টা চালিয়েছে। গত ২৯ আগষ্ট শুক্রবার বিকেলে নাটোপাড়া বাজারে আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদাসহ দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে। এলাকাবাসী জানায়, ঐ গ্রামের শাহীনূর মন্ডল, শাহীনুর মোল্লা, মোফাজ্জেল খাঁ ও বেলায়েত বিশ^াসের নেতৃত্বে ২৫/৩০ জন আওয়ামী সন্ত্রাসী বাজারে ও গ্রামের ভিতর সশস্ত্র মহড়া দিয়েছে। এছাড়া ৩০ আগষ্ট শনিবার সন্ধ্যায় একই ইউনিয়নের উল্লা গ্রামে ডাবল মার্ডার মামলার জামিন প্রাপ্ত আসামী বিএনপি নেতা লিটনের নেতৃত্বে একদল আওয়ামী সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্র ও ঢাল সড়কি নিয়ে মহড়া দিয়েছে। উভয় ঘটনা পুলিশ জানতে পেরে ঘটনা স্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ দুটি ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মনে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, আবারো কী তাহলে ডাবল মার্ডারের মতো রক্তক্ষয়ী ঘটনা ঘটতে যাচ্ছে? এলাকাবাসী আরো জানায়, সশস্ত্র মহড়া দেওয়া সন্ত্রাসীরা সবাই পতিত সরকারের এম.পি আনোয়ারুল আজিম আনার ও সাবেক ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেনের বিশ^স্ত ক্যাডার। এরা গত ১৫ বছর ধরে জনগণের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। এলাকাবাসী আরও জানায়, জামাল ইউনিয়নের আওয়ামী সন্ত্রাসীরা বর্তমানে গা-বাঁচাতে রাতের অন্ধকারে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় নেতার অনুসারী বনে গেছে। এসব সন্ত্রাসীরা চোরায় না শোনে ধর্মের কাহিনী সেই গ্রাম্য প্রবাদকে ধারণ করে পূর্বের ন্যায় ইউনিয়নে সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছে এবং বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে আনার-মোদাচ্ছেরের প্রতিপক্ষ বিএনপি নেতাকর্মীদের নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে উঠেছে।। এলাকাবাসী এসব ঘাপটি মেরে থাকা রং বদলে বিএনপি বনে যাওয়া সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে ইউনিয়নে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছে।

office@ukantho.com


Photo

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: সিইসি

এফএনএস: আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ সংসদ নির্বাচন...

Photo

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নড়াইলে পালিত হলো এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে...

Photo

আ. লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম

এফএনএস: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা...

Photo

ঝিনাইদহে ৩০তম হিফ্জুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত