মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হামিদুল ইসলাম হামিদের অনুসারীদের সমাবেশ, মনোনয়ন পূনঃবিবেচনার দাবী

উচ্চকন্ঠ   24-Dec-2025   104

Photo

নিজস্ব প্রতিবেদক: ওয়ান ইলেভেনের ফসল মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় থেকে চব্বিশের ৫ আগষ্টের পূর্বদিন পর্যন্ত জিয়া পরিবারের চরম দুঃসময়ে আমরা কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে বিএনপি হাইকমান্ডের নির্দেশে জীবনের ঝুঁকি নিয়ে আন্দলন সংগ্রামের প্রতিটা কর্মসূচী পালন করেছি। আমরা আশা করেছিলাম বিএনপি হাই কমান্ড তার প্রতিশ্রæতি অনুযায়ী আন্দোলন সংগ্রামে সোচ্চার নেতাকর্মীদের মূল্যায়ন করবেন। সে হিসাবে ঝিনাইদহ ৪ আসনে বিএনপি হাই কমান্ড হামিদুল ইসলাম হামিদকে তার কর্মকান্ড বিবেচনায় নিয়ে পুরষ্কার হিসাবে আগামী নির্বাচনে মনোনয়ন দিবেন। কিন্তু বিএনপি হাই কমান্ড অতীত ভুলে যেয়ে অন্য এক প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। যা কালীগঞ্জে গণমানুষের কাছে প্রত্যাশিত নয়। আমরা বিএনপি হাই কমান্ড তথা তারেক রহমানের প্রতি আস্থাশীল। তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। আমরা হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে পূর্বের দীর্ঘ ১৭ বছরের ন্যায় আগামী দিনেও জননেতা তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। তবে বর্তমান প্রদত্ত মনোনয়ন পূনঃবিবেচনায় নিয়ে গণমানুষের দীর্ঘ ১৭ বছরের লালিত স্বপ্ন হামিদুল ইসলাম হামিদকে মনোনয়ন দেবার দাবী জানাচ্ছি। ২৪ ডিসেম্বর বিএনপি মহাসচিব কর্তৃক মনোনয়ন ঘোষণার পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ক্ষুব্ধ মনোক্ষুন্ন হাজারো নেতাকর্মীদের এক বিশাল সমাবেশে সভাপতির বক্তৃতায় জেলা বিএনপির সাবেক সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি উপরোক্ত কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, বিএনপি নেতা আবু জাফর, গোলাম রব্বানী প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন উাপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন।

office@ukantho.com


Photo

সরকারের উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে ঈদযাত্রা স্বস্তির: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে...

Photo

নওগাঁয় মাদক সেবনের সময় চার জন আটক

এস.এম. মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁ জেলার মান্দা উপজেলায় মাদক বিরোধী...

Photo

ব্যাংককে মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেন ড. ইউনূস

এফএনএস: ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা...

Photo

জুলাই সনদের আগে নির্বাচন চায় না এনসিপি: নাহিদ ইসলাম

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত