সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে:আইনমন্ত্রী

উচ্চকন্ঠ   02-Jun-2026   32

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে হবে।” সেজন্য সবাইকে সচেতন হতে হবে।
শুক্রবার (২৯ মে) সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, “শৈলকুপার এই অঙ্গনে মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির নামে একটি শক্তি তৎপরতা চালাচ্ছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক ছাত্র হিসেবে আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সচেতন হোন।
তিনি আরও বলেন, সমাজে মাদক ও মৌলবাদের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে সচেতন করে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম, ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্মৃতিচারণ, মতবিনিময় ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

office@ukantho.com


Photo

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন মনোনীত নড়াইল ২ আসনের এমপি পদপ্রার্থী তাজুল ইসলাম

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর...

Photo

মোবাইল আসক্তি ভেঙে দেশকে জানতে বিনা টাকায় ৬৪ জেলা ভ্রমনে ঝিনাইদহের তরুণ আলিম দার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশকে জানার অদম্য ইচ্ছা আর বর্তমান...

Photo

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস: বগুড়ায় পারভেজ (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে...

Photo

শাপলা চত্বরে নিহত ৯৩ জনের নাম প্রকাশ করল হেফাজত

এফএনএস: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত