মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ লাখ টাকা ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশী আটক

উচ্চকন্ঠ   27-Aug-2025   73

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ লাখ ৪ হাজার ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৭আগস্ট) সকালে এসব জাল রুপিসহ তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামের শামসুল হকের ছেলে ওলিয়ার শেখ (৩৭) এবং ওলিয়ার শেখের ছেলে আমান শেখ (৫)।

মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোসালপুর বিওপি’র নায়েক দীনবন্ধু রায়ের নেতৃত্বে সীমান্ত পিলার-৬০/১০৫ এলাকায় অভিযান চালায় বিজিবি। সেসময় ৫ লাখ ৪ হাজার ভারতীয় জাল রুপিসহ ওলিয়ার শেখ নামে এক বাংলাদেশিকে আটক করা হয়। ওলিয়ার শেখের ৫ বছর বয়সী শিশু সন্তান তার সঙ্গে ছিল। পওে দুপুরে দুজনকেই মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

তিনি আরও জানান, ২০১৪ সাল থেকে ওলিয়ার শেখ ভারতের বিহারে বসবাস শুরু করেন। সেখানে তিনি দর্জির কাজ করতেন। ২০১৭ সালে বিহারের আরাবিয়া থানার এক নারীকে বিয়ে করেন। বিয়ে করার পর ২০২২ সালে বাগেরহাট সদর উপজেলার মারুফ নামে এক ব্যক্তির কাছ থেকে নিয়মিত ভারতীয় জাল রুপি সংগ্রহ করতেন। ওই জাল রুপি তিনি ভারতে বসবাসকালে নিয়মিত ব্যবহার করতেন।

বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় প্রবেশ করে ৬০ হাজার টাকার বিনিময়ে মারুফের কাছ থেকে ৫ লাখ ৪ হাজার ভারতীয় জাল রুপি সংগ্রহ করেন ওলিয়ার শেখ। ওই রুপি নিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিনও বিজিবির হাতে আটক হন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, ভারতীয় জাল রুপিসহ আটক ওলিয়ার শেখের নামে মামলা দায়েরের মাধ্যমে বুধবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে আটক ওলিয়ার শেখের সঙ্গে থাকা তার শিশু সন্তান আমানকে মানবিক দিক বিবেচনায় পরিবারের জিম্মায় দেয়া হবে বলেও জানান তিনি।

office@ukantho.com


Photo

সনদের আইনিভিত্তি না থাকলে আরেকটি হাসিনার জন্ম হবে: গোলাম পরওয়ার

এফএনএস: রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রোববার অনুষ্ঠিত...

Photo

শপথ গ্রহণ করলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী

এফএনএস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ...

Photo

ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন...

Photo

দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন কৃষক পাবেন কৃষক কার্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির নির্বাচনি অঙ্গীকার হিসেবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত