রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন কৃষক পাবেন কৃষক কার্ড

উচ্চকন্ঠ   22-Jul-2026   44

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির নির্বাচনি অঙ্গীকার হিসেবে ফ্যামিলি কার্ডের পর চালু হওয়া দেশের প্রান্তিক চাষিদের ভাগ্যোন্নয়নে চালু হয়েছে ‘কৃষক কার্ড’ কর্মসূচি। সেই কর্মসূচির তালিকায় রয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাম। পাইলটিং প্রকল্প হিসেবে এবার দ্বিতীয় ধাপে দুধসর ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ভাটই,কুলচারা,ত্রিপুরাকান্দি ও মলমলী গ্রামকে প্রাধান্য দিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহ করতে মাঠে কাজ করছেন উপজেলা কৃষি বিভাগ। কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছে।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান,কৃষকদের তথ্য সংগ্রহ করতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কাজ করছে। দ্রুতই তথ্য সংগ্রহ শেষ হবে। দ্বিতীয় ধাপে ২ হাজার ৫০০ জন কৃষক এই কৃষি কার্ড পাবেন। পর্যায়ক্রমে এই কার্ড কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে মোবাইল কোর্ট পরিচালনায় মোটরসাইকেল আরোহীর জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দোয়েল...

Photo

গোটা দেশ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষা করছে: ফখরুল

এফএনএস: গোটা বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষা করছে...

Photo

ওয়ান-ইলেভেনের সময় যুক্তরাষ্ট্রের নীতিতে ভুল ছিল: সাবেক মার্কিন কূটনীতিক

এফএনএস: সাবেক মার্কিন ক‚টনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, ওয়ান ইলেভেনের...

Photo

শেরপুরে বৃদ্ধাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

এফএনএস: শেরপুরের শ্রীবরদী উপজেলায় অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত