শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

দেশে ফিরছিলেন স্বামী, ঘরে পড়ে ছিল স্ত্রীর লাশ

উচ্চকন্ঠ   08-Apr-2025   64

Photo

এফএনএস: দেশে ফেরার জন্য বিমান ধরেছেন প্রবাসী স্বামী। এদিকে স্ত্রীর নিথর দেহ মিললো ঘরে। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে। নিহত ওই নারীর নাম পলি আক্তার (২৮)। তার স্বামী মো. ইকবাল ওমানপ্রবাসী। মঙ্গলবার দেশে ফেরার কথা ছিল তার। এর মধ্যেই মিললো স্ত্রীর লাশ। তার স্বামী রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা। গত দুই বছর ধরে টঙ্গিবাড়ীর ধীপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের মো. নাদিমদের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের ১১ বছর বয়সী আব্দুল্লাহ নামের এক ছেলেসন্তান রয়েছে। স্থানীয়দের সূত্রে জানা যায়, ওই নারী দীর্ঘদিন যাবৎ ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার সকাল ১০টায় কোনও সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করা হয়। অনেকক্ষণ কোনও জবাব না পেয়ে স্থানীয় একজন জানালা দিয়ে তাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় খাট থেকে তার লাশ উদ্ধার করে। টঙ্গিবাড়ী থানার ওসি মো. মহিদুল ইসলাম জানান, ওমানপ্রবাসী ইকবালের স্ত্রী পলি আক্তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভেতর থেকে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহতের মা ও ছেলে খবর পেয়ে বাড়িতে এসে দরজা ভেঙে দেখে গলায় ফাঁস দিয়ে খাটে পড়ে আছেন পলি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তিনি আরও জানান, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে বিমানে উঠেছেন নিহতের স্বামী। ওমান থেকে ছুটিতে বাড়িতে আসছেন তিনি।

office@ukantho.com


Photo

মহেশপুরে বাসে অভিযান চালিয়ে ১২৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ ২ জন গ্রেপ্তার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিশেষ অভিযান...

Photo

ড. ইউনূসের কথায় জিয়াউর রহমানের কণ্ঠ শুনছেন মির্জা ফখরুল

এফএনএস: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কথায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর...

Photo

নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেপ্তার

এফএনএস: নোয়াখালীরে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ৮টি ডাকাতি ও ১টি অস্ত্র...

Photo

জুলাই-আগস্টের বিচার বানচালে ষড়যন্ত্রের তথ্য-প্রমাণ পেয়েছি: চিফ প্রসিকিউটর

এফএনএস: জুলাই-আগস্টের বিচার বানচালে ষড়যন্ত্রের তথ্য-প্রমাণ হাতে রয়েছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত