সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শপথ গ্রহণ করলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী

উচ্চকন্ঠ   17-Feb-2026   96

Photo

এফএনএস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। এরপরই মন্ত্রী হিসেবে শপথ নেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ২৪ জন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টা। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন যারাÑ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপির নতুন সরকারের স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট) দায়িত্ব পেয়েছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এ জেড এম জাহিদ হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ভূমি মন্ত্রণালয়ে মিজানুর রহমান মিনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নিতাই রায় চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে খন্দকার আব্দুল মোক্তাদির, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আরিফুল হক চৌধুরী দায়িত্ব পেয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন জহির উদ্দিন স্বপন। কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন মোহাম্মদ আমীন উর রশীদ (টেকনোক্র্যাট)। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আফরোজা খানম, পানি সম্পদ মন্ত্রণালয়ে মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আসাদুল হাবিব দুলু, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে মো. আসাদুজ্জামান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জাকারিয়া তাহের, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আব্দুল আউয়াল মিন্টু, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ফকির মাহবুব আনাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ে শেখ রবিউল আলম দায়িত্ব পেয়েছেন। আর প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এম রশিদুজ্জমান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনিন্দ্য ইসলাম অমিত, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে মো. শরিফুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ে শামা ওবায়েদ ইসলাম, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ে সুলতান সালাউদ্দিন টুকু, ভূমি মন্ত্রণালয়ে ব্যারিস্টার কায়সার কামাল, পানি সম্পদ মন্ত্রণালয়ে ফরহাদ হোসেন আজাদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আমিনুল হক (টেকনোক্র্যাট), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে হাবিবুর রশীদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ে মো. রাজীব আহসান, জনপ্রশাসন মন্ত্রণালয়ে মো. আব্দুল বারী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মীর শাহে আলম, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে মো. জোনায়েদ আব্দুর রহীম সাকী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ইশরাক হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ফারজানা শারমিন পুতুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে শেখ ফরিদুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মো. নুরুল হক নূর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ইয়াসের খান চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এম ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এমএ মুহিত, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আহম্মদ সোহেল মঞ্জুর, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ববি হাজ্জাজ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম দায়িত্ব পেয়েছেন।

office@ukantho.com


Photo

অভিযোগ প্রমাণ না হওয়ায় স্বপদে বহাল কৃষকদল নেতা জালাল

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের...

Photo

ঝিনাইদহে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্ত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায়...

Photo

হৃদরোগ বিশেষজ্ঞ হলেন ডা. লিমন পারভেজ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের...

Photo

৩২ নম্বরে হাড়গোড় মিলেছে: পুলিশ

এফএনএস: রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত