বৃহস্পতিবার | ৫ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে কালীগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

উচ্চকন্ঠ   10-Mar-2025   66

Photo

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বিচ্ছিন্ন ভাবে সংঘঠিত ধর্ষণ, নারী নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসুচি পালন করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাসে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন কর্মসুচিতে অংশ নেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারিকুর রহমান টিপু, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইফতি জাহান, হারুন অর রশিদ রাজাসহ অন্যান্যরা। কর্মসুচিতে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের দ্রæত বিচার করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। ২১ দিনের মধ্যে ধর্ষণের বিচার কার্যকর করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন তারা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মসজিদের জমি গোপনে বিক্রি করে দিলেন সভাপতি ও ইমাম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মসজিদের জমি ইমাম ও মসজিদ...

Photo

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেগবতী নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রশাসনের...

Photo

মহান শহীদ দিবসে ঝিনাইদহে জাতীয় পতাকার অবমাননা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...

Photo

মাগুরায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

এফএনএস: চোর সন্দেহে মাগুরায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত