সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মাগুরায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

উচ্চকন্ঠ   12-Aug-2025   57

Photo

এফএনএস: চোর সন্দেহে মাগুরায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে সদর উপজেলার আলাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের শরিয়ত মোল্লার সাথে একই গ্রামের আলতাফ হোসেনের সামাজিক বিরোধ ছিল। গত রোববার সকালে আলতাফ হোসেনের বাড়ি থেকে সাত হাজার টাকা হারিয়ে যায়। সন্ধ্যায় চোর সন্দেহে শরিয়ত মোল্লার ছেলে সজল হোসেনকে ধরে আলাইপুর স্কুল মাঠে নিয়ে সংঘবদ্ধভাবে পিটুনি দেয়। সেখান থেকে স্থানীয়রা আহত অবস্থায় সজল মোল্লাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থ্ায় রাতেই সজল মোল্লা মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার ওসমান গনি বলেন, গতকাল (রোববার) রাতে এক যুবক আহত অবস্থায় হাসপাতালে আসে। ওই যুবকবের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, আলাইপুর স্কুল মাঠে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেটি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

office@ukantho.com


Photo

মাদকের সাম্রাজ্য টিকিয়ে রাখতে অস্ত্রের ব্যবহার, গ্রেপ্তার ৩

এফএনএস: রাজধানীর কদমতলী থানার নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে...

Photo

২৯৭ আসনের ফল ঘোষণা, ২১০ আসনে জয়ী বিএনপি

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল...

Photo

বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের প্রত্যেকটি...

Photo

কালীগঞ্জে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত