সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিদ্যালয়ের মাঠ রক্ষায় মানববন্ধন

উচ্চকন্ঠ   19-Apr-2026   69

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: উন্নয়ন হোক সবার তরে, মাঠ রেখে ওভারপাস গড়ে এ স্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জ হাট বারবাজার বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার বেলা ১১টায় যশোর- ঝিনাইদহ মহাসড়কের ধারে অবস্থিত অত্র বিদ্যালয়ের সন্মুখে ওই মানববন্ধনে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার সাধারন জনগন অংশ নেয়।
বারবাজার বাসীর আয়োজনে, ওই মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা – খলনা মহাসড়কের প্রস্তাবিত ৬ লেন মহাসড়কটি নির্মাণের ফলে হাট বারবাজার বিদ্যালয়ের খেলার মাঠটি ক্ষতিগ্রস্থ্য হচ্ছে। ভূমি অধিগ্রহনের কবলে মাঠটি এখন বিলিন হবার পথে। এজন্য রাস্তা সংস্কারের জমি অধিগ্রহন থেকে এলাকার একমাত্র খেলার মাঠটি বাচাতে হবে। তারা মাঠটি রক্ষায় বিকল্প হিসেবে ওভারপাস বা ফ্লাইওভার নির্মাণের দাবি জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন, বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সুধীজন মাহাবুব রহমান, তাহমিদ হাসান ও তানিম শাহারিয়ার প্রমুখ।
মানববন্ধনে হাট বারবাজার বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

office@ukantho.com


Photo

জুলাই শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য: সাদিক কায়েম

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে...

Photo

ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ শূন্যে নামিয়ে আনবো: বাণিজ্য উপদেষ্টা

এফএনএস: ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশি পণ্য...

Photo

ঝিনাইদহের বিষয়খালীতে মুক্তিযুদ্ধের প্রথম সম্মুখ প্রতিরোধ দিবস ১ এপ্রিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এক...

Photo

৩ সেপ্টেম্বর কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি ও সমাবেশ সফলের লক্ষ্যে ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত