সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার, আটক ৪

উচ্চকন্ঠ   15-Jul-2026   46

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা সহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বহন পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ও ওসি (তদন্ত) এনায়েত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার শ্যামকুড় ইউনিয়নের তালসার গ্রামের চিহ্নিত মাদক চোরাচালানি ইসরাফিলের বাড়িতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ইসরাফিলসহ চারজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহৃত ৫০০ পিস অবৈধ ভারতীয় ইনজেকশন, তিনটি মোবাইল ফোন এবং মাদক পাচারে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।
পুলিশের দাবি, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩২ হাজার টাকা।
এবিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, "মাদক, মানবপাচার ও সীমান্তবর্তী এলাকায় সব ধরনের চোরাচালান রোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এসব অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

office@ukantho.com


Photo

মান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা দিল ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন মুসল্লিরা

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর রাজশাহী-নওগাঁ মহাসড়কের কুসুম্বা...

Photo

ট্রাক্টর চষে কৃষকের ক্ষেত নষ্ট: এবার শিল্প প্রতিষ্টান মোবারকগঞ্জ চিনিকলের পক্ষে থানায় অভিযোগ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: হুমকি দিয়েও জমি দখলে ব্যার্থ সন্ত্রাসীরা...

Photo

শৈলকুপায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় জমিসংক্রান্ত বিরোধের...

Photo

বেনাপোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পৌর শাখা কমিটির নাম ঘোষণা

একরামুর রহমান হিরণ, বেনাপোল প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত