সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

উচ্চকন্ঠ   17-May-2026   60

Photo

এফএনএস: সাতক্ষীরা সদরের ভোমরায় তাছলিমা খাতুন (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষীদাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পর স্বামী সাদ্দাম হোসেন পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, তাসলিমা খাতুনের সাথে সাদ্দামের বিয়ে হয়েছিল ১৬ বছর আগে। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান আছে এবং তাসলিমা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নিহতের বড় মেয়ে জানায়, তার বাবা সাদ্দাম হোসেন নেশাগ্রস্ত ছিল। নেশা করে প্রায় মায়ের সঙ্গে ঝগড়া করতো। গত শনিবার রাতে দুই সন্তান তাদের দাদির সঙ্গে ঘুমিয়ে ছিল। মায়ের গোঙ্গানোর শব্দ শুনে তারা মায়ের রুমে গেলে গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে। প্রতিবেশীরা দ্রুত এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবা নুরুজ্জামান বলেন, বিয়ের পর থেকে আমার মেয়ের ওপর শারীরিক নির্যাতন করতো। নেশার টাকা জোগাড় করতে না পারলে আমার মেয়ের ওপর নির্যাতন চলতো। এভাবে মেয়েকে হত্যা করবে আমি ভাবতে পারেনি। আমি এ পাষণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

office@ukantho.com


Photo

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝাউদিয়া...

Photo

শৈলকুপায় লোমহর্ষক জোড়া খুনের আসামীরা বিদেশে পালাচ্ছে

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় একইসাথে...

Photo

ঝিনাইদহ ৪ নির্বাচনী আসনে নির্বাচনী গণসংযোগ করছেন বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ

প্রবীর বিশ্বাস, প্রতিবেদক: ঝিনাইদহ ৪ নির্বাচনী আসনে বিএনপি থেকে মনোনয়ন...

Photo

দিল্লিতে বসে যত ষড়যন্ত্র করুক ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই: অ্যাটর্নি জেনারেল

এফএনএস: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দিল্লিতে বসে সাবেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত