মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নওগাঁয় ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

উচ্চকন্ঠ   21-Feb-2026   58

Photo

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: নওগাঁ জেলার মান্দা থানায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। (২০ ফেব্রুয়ারি ২০২৬) নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার (ওসি) তদন্ত পুলিশ আব্দুল গনির নেতৃত্বে একটি বিশেষ টিম উপজেলার সতীহাট এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ১। আদরি (২৮), স্বামী: নিমাই, গ্রাম: শ্রীরামপুর, ঋষিপাড়া, থানা: মান্দা, জেলা: নওগাঁ। ২। মোহাম্মদ তারেক (২১), পিতা: মোঃ তাহের উদ্দিন, গ্রাম: গোবিন্দপুর, থানা: মান্দা, জেলা: নওগাঁ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী আদরির বাড়ি থেকে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সতীহাট এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

office@ukantho.com


Photo

নিখোঁজের তিনদিন পর পদ্মা নদীতে মিললো কিশোরের মরদেহ

এফএনএস: রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের তিনদিন পর নিরব শেখ (১৬) নামে এক...

Photo

দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিও এবং এক সমন্বয়কের বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধান শুরু দুদকের

এফএনএস: উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও...

Photo

বগুড়ায় চুরি করতে দেখে ফেলায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২

এফএনএস: বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা গ্রামে রিতা মজুমদার (৫০) নামে...

Photo

প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে সহযোগিতা করেছে: দুদু

এফএনএস: প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে সহযোগিতা করেছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত