সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ছেলের হাতুড়ির আঘাতে মায়ের মৃত্যু

উচ্চকন্ঠ   18-Nov-2025   45

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে ছেলের হাতুড়ি পেটায় বিলকিস বেগম (৪০) নামের এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত বিলকিস ওই গ্রামের রাজমিন্ত্রী রেজাউল ইসলাম রেজার স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে সাকিব হোসেন ওরফে লাদেন (১৯) কে পুলিশ গ্রেফতার করেছে।
প্রতিবেশী যুবদল নেতা জুলফিক্কার আলী ভুট্টো জানান, গত ১০ নভেম্বর সোমবার ছেলে লাদেন তার মা বিলকিস বেগমের কাছে ১০হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারনে মাকে হাতুড়ি দিয়ে মাথায় ৮/১০টি আঘাত করে এবং ওড়না দিয়ে মায়ের গলা পেঁচিয়ে বাথরুমে আটকিয়ে রাখে। এরপর বাড়ি ভাংচুর করা শুরু করে।
টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে তার মাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ৭দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৭ নভেম্বর সোমবার মারা যান।
এ তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

office@ukantho.com


Photo

ঘুষ নেওয়ার অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার

এফএনএস: ‘ঘুষ’ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে...

Photo

শৈলকুপায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

সংস্কারের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার পর নির্বাচন চায় এনসিপি

এফএনএস: জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নের...

Photo

জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, শহীদরা জাতীয় বীর, আছে আইনি সুরক্ষার কথা

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত