সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর যুব বিভাগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উচ্চকন্ঠ   28-Mar-2026   100

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এক সেটআপ প্রোগ্রামের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগের জেলা সভাপতি হাফেজ এড. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর থানা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হক মোল্লা।
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরুজ্জামান এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন হাসানুজ্জামান। এছাড়া অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—অফিস সম্পাদক আরিফুজ্জামান আকাশ, অর্থ সম্পাদক জাফরুল্লাহ ফিরোজ, সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, প্রচার সম্পাদক মামুন হোসেন এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বেলাল হোসেন, আল আমিন, শাকিল আর সালাম, মামুন হোসেন, আকিমুর রহমান, আরাফুল ইসলাম, আরাফাত হোসেন, রফিকুল ইসলাম, মকলেছুর রহমান, হাফিজ উদ্দিন রনি ও মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

হাদির ওপর হামলা বাংলাদেশের ওপরই হামলা: সালাহউদ্দিন

এফএনএস:ওসমান হাদির ওপর এ হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরই হামলা বলে...

Photo

বিমসটেকের নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি

এফএনএস: বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা...

Photo

জয় বাংলা শ্লোগান দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

এফএনএস: জয় বাংলা শ্লোগান দেওয়া সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা...

Photo

পিআর-সহ অন্যান্য দাবি মানা না হলে বড় আন্দোলনের ডাক জামায়াতসহ ৮ দলের

এফএনএস: আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ অন্যান্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত