বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, চার ঘণ্টা বন্ধ থাকার পর রেল চলাচল স্বাভাবিক

উচ্চকন্ঠ   21-May-2026   50

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকার রেল যোগাযোগ প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল। পরে উদ্ধার কাজ শেষে সকাল ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২১ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।
সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন রাত ৩টার দিকে সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকামুখী রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেললাইন সচল করা হলে সকাল ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা...

Photo

বজ্রপাতে মহেশপুরে কৃষকের মর্মান্তিক মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে...

Photo

বিভাগীয় কমিশনার কর্তৃক ইউনিয়ন পরিষদ পরিদর্শন

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর: খুলনা বিভাগের অতিরিক্ত...

Photo

কালীগঞ্জ শহরের অফদা খাল ভূমি দস্যুদের দখলে: পানিবন্দি শতাধিক পরিবারের মানবেতর জীবন-যাপন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: সঠিক রক্ষনা-বেক্ষনের কারনে দূষন এবং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত