রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে রাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

উচ্চকন্ঠ   13-Jan-2026   72

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মাঝরাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। এসময় বেশ কয়েকটি জায়গায় আধুনিক ডাস্টবিন বিতরণ করা হয়।
সোমবার রাত ৯টার পর থেকে জেলা শহরের বিভিন্ন মন্দির, হাসপাতাল, মাদ্রাসা সহ অন্তত ১৫টি স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ নিজ হাতে এসব কম্বল বিতরণ করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট সুবীর কুমার দাশ, সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট (ত্রাণ শাখা) আহমেদ সাদাত, সহকারী কমিশনার এসএম সাদমান উল আলম, তানভীর ইসলাম সাগর, রিমা ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া শীতবস্ত্র বিতরণকালে জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুর রউফ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ ইকবাল কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ কবির সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রাত ৯টার দিকে জেলা শহরের মদনমোহন মন্দিরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। পরে রাতেই শহরের কেসি কলেজ, মা ও শিশু হাসপাতাল, কাঞ্চনপুর গ্রামের আল কোরআন একাডেমী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আরাপপুর বাসস্ট্যান্ড, সুইপার কলোনি, নতুন হাটখোলা বাজারসহ ১৫টি স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ ছাড়া কেসি কলেজ, মা ও শিশু হাসপাতাল, ২৫০ শয্যা সদর হাসপাতাল সহ ১৭টি স্থানে ৩০টি আধুনিক ডাস্টবিন বিতরণ করেন জেলা প্রশাসক।
শীতবস্ত্র ও ডাস্টবিন বিতরণকালে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, তীব্র শীতে আমাদের চারপাশে অসহায় ও ছিন্নমূল অনেক মানুষ কষ্ট পাচ্ছেন। এসব মানুষ যেন শীতের তীব্রতা থেকে কিছুটা সুরক্ষিত থাকতে পারে, সেজন্যই আমরা রাতের বেলা সরেজমিনে গিয়ে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। জেলা প্রশাসনের এই উদ্যোগ চলমান থাকবে।

office@ukantho.com


Photo

নাটোরে ভাতিজার হাসুয়ার কোপে চাচির মৃত্যু

এফএনএস: নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিরোধপূর্ণ একটি জমিতে কলা গাছ লাগানোকে...

Photo

শৈলকুপায় নবজাতক বিক্রির অভিযোগ ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: তিনটি প্যাথলজিক্যাল রিপোর্টে...

Photo

নিবন্ধনের জন্য আবেদন জমা দিল এনসিপি, প্রতীক হিসেবে চায় শাপলা

এফএনএস: ছাত্র আন্দোলনের মাটি থেকে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক...

Photo

নড়াইলে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: জুলাই–আগস্ট র্মাচ ফর জাস্টিস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত