মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নাটোরে ভাতিজার হাসুয়ার কোপে চাচির মৃত্যু

উচ্চকন্ঠ   20-Jul-2025   55

Photo

এফএনএস: নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিরোধপূর্ণ একটি জমিতে কলা গাছ লাগানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে ভাতিজার হাসুয়ার কোপে চাচি খালেদা বেগমের (৫০) মৃত্যু হয়েছে। এসময় চাচাতো ভাই মো. সেলিম হোসেনকেও (৩০) কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ভাতিজা মো. মেহেদী হাসানকে (২২) আটক করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে উপজেলার নশরৎপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালেদা বেগম ওই গ্রামের মো. আব্দুল বারেকের স্ত্রী এবং আহত সেলিম তাদের সন্তান। আটক মেহেদী হাসান একই গ্রামের আব্দুল খালেকের ছেলে। আহত সেলিমকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নলডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে নলডাঙ্গা উপজেলার নসরৎপুর গ্রামের আপন দুই ভাই আব্দুল খালেক ও আব্দুল বারেকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শনিবার বিরোধপূর্ণ ওই জমিতে কলা গাছ লাগানো নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে রোববার দুপুর ২টার দিকে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আব্দুল খালেকের ছেলে মেহেদী হাসান ধারালো হাসুয়া নিয়ে চাচা আব্দুল বারেকের বাড়িতে ঢুকে চাচি খালেদা বেগম ও চাচাতো ভাই সেলিমকে কুপিয়ে জখম করে। এ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খালেদা বেগমকে মৃত ঘোষণা করেন। আর সেলিমকে হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে ঘটনার পরপরই স্থানীয় গ্রামবাসী মেহেদী হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে সেখান থেকে তাকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

মহা ষষ্ঠীর মধ্য দিয়ে ঝিনাইদহে শারদীয়া দুর্গোৎসব শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য...

Photo

কালীগঞ্জে রাতে দুটি ব্যবসা প্রতিষ্টানে দুঃসাহসিক চুরি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর...

Photo

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুললো হল

এফএনএস: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীর...

Photo

কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক -১

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে একটি পানের বরজ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত