মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টারকে কুপিয়ে ও পিটিয়ে আহত

উচ্চকন্ঠ   13-Mar-2025   45

Photo

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহে পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টার আরিফ মোল্লা (৫১) কে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা। বুধবার রাতে সদর উপজেলার ছয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। আহতের বড় ভাই মশিয়ার রহমান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ২ জনের নাম উল্লেখসহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় মামলা দায়ের করেছে।
মামলার বিবরণে জানাজায়, বুধবার রাতে সদর উপজেলার হাটগোপালপুর বাজার থেকে পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টার আরিফ মোল্লা কাজ শেষে নিজ বাড়িতে ভ্যান যোগে যাচ্ছিলেন। বাড়ির সামনে পূর্ব থেকে ওৎপেতে থাকা একই গ্রামের সন্ত্রাসী ঠান্ডু মোল্লার ছেলে রিয়াজুল (৩৮) ও ইরফান (৩৬) সহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো রামদা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তার আত্মচিৎকারে এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় আহতের ভাই ২ জনের নাম উল্লেখসহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

office@ukantho.com


Photo

মুজিববাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদের...

Photo

মিটফোর্ডের ঘটনায় তাবেদার শক্তির এদেশীয় ধারকবাহক জড়িত: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

Photo

নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছে: রিজভী

এফএনএস: ফ্যাসিস্ট সরকারের পতনের পর জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করেছে...

Photo

ফেব্রুয়ারিতে নির্বাচন যেন না হয়, সেই ষড়যন্ত্র শুরু হয়েছে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৃথিবীর ইতিহাসে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত