সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

উচ্চকন্ঠ   30-Jan-2026   50

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সংযোগ ফাউন্ডেশন এর সহযোগিতায় ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার আলমডাঙ্গা নূরানী হাফেজিয়া মাদ্রাসার ১৫০ শিক্ষার্থীর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংযোগ ভলেন্টিয়ার্স প্রোগ্রামের ঝিনাইদহ জেলার উপদেষ্টা মন্ডলির সদস্য সহকারী অধ্যাপক (অব:) ও সাংবাদিক খুরশিদ মোহাঃ সালেহ, সাংবাদিক ও সহকারী অধ্যাপক মোঃ শাহানুর আলম, জেলার প্রধান সমন্বয়কারী মুন্সী মোঃ আবু হাসান, সহ-সমন্বয়ক খুরশিদ সাকলাইন কাব্য, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মনিরুজ্জামান মিরাজ, সহকারী প্রিন্সিপাল মোঃ রিয়াদ হাসান, পরিচালনা পরিষদের সদস্য মোঃ রজব আলী প্রমূখ।
বিতরণ কালে জেলার প্রধান সমন্বয়কারী মুন্সী মোঃ আবু হাসান বলেন এ অঞ্চলের ঝরে পড়া অসহায় সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও এতিম শিশু কিশোরদের পাশে দাড়ানো আমাদের প্রধান লক্ষ্য এবং তাঁদের বেসিক ধর্মীয় এবং প্রাক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। তিনি সমাজের বিত্তবানদের এসকল কাজে এগিয়ে আসার আহবান জানান।

office@ukantho.com


Photo

বগুড়ায় নাহিদকে পেয়ে কাঁদলেন শহীদ পরিবারের সদস্যরা

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ...

Photo

সামনে আরেকটি লড়াই আসছে, আমরা প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ প্রদান

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক...

Photo

টালবাহানা না করে দ্রুত নির্বাচনের ঘোষণা দেন: খন্দকার মোশাররফ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড....

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত