মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে র‍্যাবের অভিযানে ৬৬৪ বোতল স্কাফ-ফেন্সিডিল উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উচ্চকন্ঠ   12-Jul-2026   43

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় র‍্যাব-৬ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার চারাতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৭২ বোতল স্কাফ সিরাপ ও ২৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সময়ে মাদক ব্যবসায়ী মো. মুজাহিদ (৩২)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার চারাতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরও জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, পাশাপাশি হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ প্রদান

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক...

Photo

নড়াইলে স্কুল মাঠে সাত মাসের জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

কাজী আতিকুর রহমান,নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে...

Photo

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহে ফ্রী মেডিকেল ক্যাম্প

বসির আহাম্মেদ , নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

Photo

শৈলকুপায় মুদি দোকানিকে কুপিয়ে যখম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদাকুশোবাড়িয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত