অন্যান্য
কিশোরগঞ্জে মেঘনায় গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু
উচ্চকন্ঠ 11-Apr-2025 49
এফএনএস: কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে গোসল করতে নেমে তানিয়া (১২) ও লামিয়া (৮) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের প্রবাসী শহীদ মিয়ার দুই মেয়ে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আগানগর ইউনিয়নের চরপাড়া এলাকার মেঘনা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানা গেছে, নবীপুরের নিজ বাড়ি থেকে তানিয়া ও লামিয়া মায়ের সঙ্গে চরপাড়ায় তাদের নানা বাড়ি বেড়াতে যায়। গত বৃহস্পতিবার দুপুরে অন্যদের সঙ্গে দুই বোন মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তানিয়া ও লামিয়া পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে নিখোঁজ দুজনকে খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী। এ বিষয়ে ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি বলেন, মেঘনা নদীতে গোসল করতে নেমে হঠাৎ দুই বোন পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের খোঁজাখুঁজির পর নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
office@ukantho.com