মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

মূলধারার সঙ্গে কারিগরি শিক্ষা সম্পৃক্ত করা দরকার: শিক্ষা উপদেষ্টা

উচ্চকন্ঠ   28-Apr-2025   57

Photo

এফএনএস: শিক্ষার গুণগত মানোন্নয়ের পাশাপাশি মূলধারার সঙ্গে কারিগরি শিক্ষাকে সম্পৃক্ত করতে চান শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটরিয়ামে ‘কারিগরি শিক্ষার মানোন্নয়ন: বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে উপদেষ্টা এ কথা জানান। সি আর আবরার বলেন, মূলধারার শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষা সম্পৃক্ত করা দরকার। কারণ, কারিগরি শিক্ষাকে অবমূল্যায়ন করা হয়। এ শিক্ষা ব্যবস্থাকে বলা হচ্ছে মিস্ত্রি বানানোর কারখানা। এ ধরনের নেতিবাচক ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারিগরি শিক্ষা দীর্ঘদিন ধরে অবহেলিত উল্লেখ করে উপদেষ্টা বলেন, এখানে কাঠামোগত সংস্কারের দরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে ট্রেড-ভিত্তিক শিক্ষকের বড় ধরনের ঘাটতি রয়েছে। প্রয়োজনীয় দক্ষতা ও নিউ টেকনোলজির অভাব রয়েছে। এসব দূর করার জন্য কারিগরি শিক্ষাকে আরও যোগপযোগী করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষালাভ করেও অনেকে বেকার রয়েছে, তাদের চাকরির ব্যবস্থা করা যাচ্ছে না, তার বিকল্প হিসেবে কারিগরি শিক্ষায় জোর দিতে হবে। শিক্ষা উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা একটা ট্রমার মধ্য দিয়ে গেছে। সে তাদের কারণে আচরণে পার্থক্য থাকবে। সবার কাছ থেকে স্বাভাবিক আচারণ আশা করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা। এক্ষেত্রে তাদেরকে বুঝিয়ে আদর করে পাঠদান করাতে হবে। তিনি আরও বলেন, আমরা একটা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। দাবি-দাওয়াগুলো সম্মানের সঙ্গে উপস্থাপন করতে হবে। একইসঙ্গে আলাপ-আলোচনার ক্ষেত্র তৈরি করতে হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (সচিব) নাসরিন আফরোজ ও কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শোয়াইব আহমদ খান।

office@ukantho.com


Photo

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন তুললেন বিএনপি

এফএনএস: বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে...

Photo

চাঁদপুরে ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২

এফএনএস: চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে...

Photo

খুলনায় আদালতের সামনে ২ যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

এফএনএস: খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে দুই যুবককে কুপিয়ে ও গুলি...

Photo

ঝিনাইদহের বঙ্গবন্ধু কৃষি পুরস্কারপ্রাপ্ত কৃষক ইদ্রিস আলীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার লক্ষীপুর গ্রামের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত