মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে বিষপানে আত্মহত্যা করল প্রবাসীর স্ত্রী

উচ্চকন্ঠ   16-Sep-2025   73

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ববিতা খাতুন (৩০) নামের এক প্রবাসীর স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে পৌরসভার গড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, সেদিন রাতে স্বামী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ববিতা। রাত ১১টার দিকে তিনি বিষপান করেন। পরে স্বজনরা বিষয়টি টের পেয়ে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ববিতা গড়াবাড়িয়া গ্রামের প্রবাসী আব্দুল গফুরের স্ত্রী। তার স্বামী আঃ গফুর ৫ দিন আগে ওমান থেকে দেশে আসেন।
তবে কোনো কারণ ছাড়াই কেন তিনি আত্মহত্যা করলেন এ ব্যাপারে পরিবারের কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান , মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুও আসল কারণ জানা যাবে। তবে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

office@ukantho.com


Photo

মাগুরায় গাছের সাথে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

এফএনএস: ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা রামনগর হাইওয়ের সামনে গাছের সাথে...

Photo

কালীগঞ্জে এলজিইডি ভবণ নির্মাণে ধীরগতি: বিপাকে প্রাথমিক বিদ্যালয়গুলো

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় এলজিইডি কর্তৃক...

Photo

নিয়ামতপুর ইউনিয়নে জামায়াত ইসলামীর নির্বাচনী মিছিল ও সমাবেশ

একরামুল তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে চাপরাইল বাজারে...

Photo

তালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা খফরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত