রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে উপজেলা জেন্ডার-ইকুয়ালিটির কমিটি গঠন

উচ্চকন্ঠ   14-Jul-2025   47

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে উপজেলা জেন্ডার-ইকুয়ালিটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে ঝিনাইদহের ওয়েলফেয়ার এফোর্টস - উই ট্রেনিং সেন্টারে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুনের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শহিদুল হক, সদর থানার (ওসি) তদন্ত জহিরুল ইসলাম, ক্রেডিট সুপার ভাইজার তাসলিমা খাতুন, জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধি মো: ফারুক প্রমূখ।
আলোচনা শেষে সদর উপজেলার ১৭টি ইউনিয়নের সভাপতি ও পৌরসভার জেন্ডার -ইকুয়ালিটি 'র সদস্যদের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়েছে। জার্নালিস্ট ময়না খাতুনকে সভাপতি, নুরুল ইসলামকে সহ-সভাপতি, কেবিএম ফওজিয়া হক জুইকে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মাসুমা খাতুন সহ ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা জেন্ডার-ইকুয়ালিটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা...

Photo

শাপলা ছাড়া এনসিপি নির্বাচন করবে না: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রতীক না...

Photo

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতা বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার...

Photo

কিট না থাকায় খুলনা মেডিকেলে করোনা পরীক্ষা বন্ধ

এফএনএস: দেশজুড়ে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় খুলনাসহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত