বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় ৪৮ পিস ইয়াবাসহ ৩ যুবক আটক

উচ্চকন্ঠ   09-Aug-2026   27

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ৪৮ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়ুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সানদিয়ারা গ্রামের মৃত আকাম আলী শেখের ছেলে জান্নাত শেখ (২৪), মনোহর খন্দকারের ছেলে রাশেদ খন্দকার (২৫) এবং আল্লেক জোয়ার্দ্দারের ছেলে মিথুন (২৯)।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বড়ুরিয়া এলাকায় মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি: আসিফ নজরুল

এফএনএস: সিদ্ধান্ত চূড়ান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে খেলতে...

Photo

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত

এফএনএস: নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত...

Photo

বিশ্বকাপের আগাম উন্মাদনায় ঝিনাইদহে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে...

Photo

বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত