বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি: আসিফ নজরুল

উচ্চকন্ঠ   22-Jan-2026   96

Photo

এফএনএস: সিদ্ধান্ত চূড়ান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এই তথ্য জানান। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মনে করেন, আইসিসি বাংলাদেশের সঙ্গে সুবিচার করেনি। কারণ ভারতে নিরাপত্তা ঝুঁকির কোনো পরিবর্তন ঘটেনি। এই অবস্থায় বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যেতে পারে না। তার ভাষায়, আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমরা এখনও আশা করবো, আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে, নিরাপত্তা ঝুঁকিতে অন্য একটি ভেন্যুতে খেলা হচ্ছে। আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্কা আছে। এখনও আশা ছাড়েননি জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, আমরা এখনও আশা ছাড়ি নাই। আমরা আশা করব, আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীরঙ্কায় খেলার সুযোগ করে দেবে। আমরা আশাবাদ নিয়ে এখনও সে অপেক্ষা করছি। তিনি বলেন, মাথা নত করে দেশের মানুষদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার পরিণতি কী হতে পারে, সেটি গুরুত্ব দিয়ে ভাবতে হবে। ক্রিকেটারদের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন বলেও জানান। এদিকে, বিসিবি সভাপতি বলেন, আমরা আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করবো। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, আমরা ভারতে খেলতে চাই না, শ্রীলঙ্কায় খেলতে চাই। প্রসঙ্গত, বাংলাদেশের আবেদনের ওপর গত বুধবার বোর্ড সদস্যদের ভোট শেষে আইসিসি জানায়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বাংলাদেশ না যেতে চাইলে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল নেওয়া হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে এক দিন সময় চেয়ে নেয়।

office@ukantho.com


Photo

বিশ্বাসঘাতকতা করলে জনগণ আপনাকে ছাড়বে না: ডা. তাহের

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে জামায়াতে...

Photo

ঝিনাইদহে বিএনপি কর্মীর হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা

বছির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে বিএনপি কর্মী রিপন মোল্লা...

Photo

কোটচাঁদপুরে বিএনপি নেতা মেহেদি হাসান রনির গণসংযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

Photo

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

এফএনএস: ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত