রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে যৌথ বাহিনীর হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

উচ্চকন্ঠ   01-Oct-2025   88

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে শাহ আলম (২৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আটককৃত শাহ আলম মহেশপুর উপজেলার ভৈরবা কুল্লোপাড়া মৃত মিজনুর রজমানের ছেলে।
মহেশপুর থানা ও সেনা ক্যাম্প সুত্রে জানাজায়, মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে মহেশপুর উপজেলার ভৈরবা কুল্লোপাড়া এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আটককৃত ব্যক্তির দেহ ও বসত বাড়ি তল্লাসি করে ২৫৬ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, নগদ ৪৯,১৫০ টাকা এবং মোট ৩টি মোবাইল ফোন (২টি বাটন ফোন ও ১টি অ্যান্ড্রয়েড ফোন) উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে প্রথমে নিজ বাড়ির ভেতরে পালিয়ে লুকিয়ে পড়ে। পরে কর্ডন ও সার্চ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করা হয়েছে, যার নং ৫৭। বুধবার বিকালে ঝিনাইদহ বিশেষ আদালতে হাজির করে তাকে জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ৪ নেতা এক মঞ্চে, জনমনে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ৪ নেতাকে এক মঞ্চে...

Photo

কালীগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে...

Photo

বরাদ্দের খাল নয়, খনন করা হলো সংরক্ষিত সেচ খাল কাবিখা প্রকল্পে শ্রমিকের বদলে স্কেভেটর ব্যবহারের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারি বরাদ্দ ছিল ড্রেনেজ খাল খননের...

Photo

নির্বাচনের কাজ ন্যায়ের সঙ্গে করতে হবে, চাপের কাছে নতি স্বীকার নয়: সিইসি

এফএনএস: উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) উদ্দেশে প্রধান নির্বাচন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত