রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আবারও শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

উচ্চকন্ঠ   29-Dec-2025   66

Photo

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার বেলা ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে শাহবাগ মোড়ের জুলাই স্তম্ভের নিচে জড়ো হন তারা। পরে ২টা ২০ মিনিটের দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে শাহবাগ মোড় বন্ধ হওয়ায় আশপাশের সব সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। সেখানে -আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব; আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব; শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ ; জান দিয়েছে হাদি ভাই, জুলাই কিন্তু বেছে নাই; বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই; যেই হাদি জনতার, সেই হাদি মরে না; বাংলাদেশের আজাদি, ওসমান হাদি; সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ -এসব স্লোগান দেন অবরোধকারীরা। এর আগে গত রোববার রাতে চার দফা দাবি জানিয়ে অবরোধ কর্মসূচি শেষ করেন তারা। তাদের দাবিগুলো হচ্ছে-
১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিকে ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।
৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

office@ukantho.com


Photo

আসাম সীমান্তের কাছে আইএসআই জড়ো হওয়ার খবর কল্পকাহিনী: প্রেস উইং

এফএনএস: ভারতের দ্য ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত সংবাদকে খাঁটি কল্পকাহিনী...

Photo

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় ত্রিলোচনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ঔষধ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮...

Photo

মাদকসেবী বখাটে সন্তানকে পুলিশে দিলেন বাবা

এফএনএস: লাগামহীন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত সন্তানকে পুলিশের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত