রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   18-Feb-2026   59

Photo

এফএনএস: যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের পদগুলো খালি আছে; এগুলোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী জানতে চাইলে মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব আমরা এগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। ফখরুল ইসলাম বলেন, ডেমোক্রেসি হচ্ছে আমাদের প্রধান উপাদান, যাকে নিয়ে আমরা সামনে এগোচ্ছি। অর্থাৎ আমাদের সবকিছুর মধ্যেই গণতন্ত্র থাকবে। আমরা সেই গণতন্ত্রকে বিশ্বাস করি। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় পুরোপুরি মানুষের সঙ্গে সম্পর্কিত, একেবারে গ্রাসরুট বা তৃণমূল মানুষের সঙ্গে। আমার একটি অ্যাডভান্টেজ আছে, আমি একসময় নিজেই লোকাল গভর্নমেন্টে ছিলাম। তিনি বলেন, আমরা এসব বিষয়ে কিছু ধারণা রাখি। আমি বিশ্বাস করি, এই মন্ত্রণালয়কে অত্যন্ত ডায়নামিক বা গতিময় একটি মন্ত্রণালয়ে পরিণত করতে পারব। মানুষের যে সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারব। দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি ভঙ্গুর; এমন দাবিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আপনারা যতটা খারাপভাবে দেখছেন, অতটা খারাপ নয়। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি করেছে। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বা ব্যষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা অনেকটাই ফিরে এসেছে। ব্যাংকিং খাতও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এগুলো তো ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা মনে করি, সমন্বিত প্রচেষ্টায় এটিকে আরও ভালো করা সম্ভব। মব জাস্টিসের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, অবশ্যই এটিকে নিয়ন্ত্রণ করা হবে। আইনশৃঙ্খলা যতটা খারাপ ছিল, সেটিকে উন্নত করার চেষ্টা করতেই হবে। আমাদের ওপর দিয়ে একটি বড় ঝড় গেছে। একটি বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। এসবের পর মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে; এটা মনে করার কোনো কারণ নেই।

office@ukantho.com


Photo

বিএনপির ২৮ জনের বিরুদ্ধে যুবদল নেতার মামলা

এফএনএস: কুমিল্লার তিতাসে দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতাকর্মীর...

Photo

ইউনূস-তারেক বৈঠকে ‘কালো মেঘ’ দূর হবে: জাহিদ

এফএনএস: লন্ডন সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ...

Photo

রাতে স্কুল মাঠে পুলিশের সাথে এমপির মাদকবিরোধী অভিযান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা...

Photo

কালীগঞ্জ উষা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ শহীদ নুর আলী কলেজ চ্যাম্পিয়ন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উষা আন্তঃকলেজ ফুটবল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত