অন্যান্য
মাগুরায় গাছের সাথে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত
উচ্চকন্ঠ 18-Sep-2025 58
এফএনএস: ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা রামনগর হাইওয়ের সামনে গাছের সাথে ধাক্কা লেগে মনু মিয়া (২৫) নামে ট্রাকের একজন হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মনু মিয়া মাগুরার শালিখা উপজেলার ছানড়া গ্রামের আব্দুল জলিল কাজী ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, শালিখার শতখালী এলাকা থেকে ফ্লাইউডবোঝাই একটি ট্রাক ভোররাতে রামনগর হাইওয়ে পুলিশ অফিসের সামনে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে হেলপার নিহত হন। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যান। পুলিশ ও স্থানীয়দের ধারণা, চালক ঘুম চোখে ট্রাকটি চালাচ্ছিলেন। সে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। রামনগর হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলমগীর কবি জানান, লাশটি মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ফ্লাইউড বোঝায় ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
office@ukantho.com