সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে বীরেন সাহা এন্ড ব্রাদার্স’-এ রহস্যজনক চুরি: সিসিটিভি সরঞ্জামসহ দুই লক্ষাধিক টাকা লুট

উচ্চকন্ঠ   01-Feb-2026   72

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের হাসপাতাল সড়কের বিশিষ্ট ব্যবসায়ী বীরেন সাহার ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স বীরেন সাহা এন্ড ব্রাদার্স’-এ এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে সংঘটিত এই চুরিতে নগদ অর্থ ও মালামালসহ প্রায় ২ লক্ষ ২ হাজার টাকার সম্পদ লুট হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, চোরচক্র প্রমাণ মুছতে সিসিটিভি ক্যামেরাসহ রেকর্ডার (DVR) ও সকল সরঞ্জাম নিয়ে গেছে।
ঘটনাস্থল ঘুরে দেখা যায়, চোরেরা দোকানের ভেন্টিলেটর ভেঙে এবং শাটার কেটে ভেতরে প্রবেশ করে। তবে শাটারটি যে মাপে কাটা হয়েছে বা যে ছিদ্র করা হয়েছে, তা অত্যন্ত ছোট।
স্থানীয়দের মতে, এত ছোট ছিদ্র দিয়ে একজন পূর্ণবয়স্ক মানুষের ভেতরে প্রবেশ করা প্রায় অসম্ভব বা অত্যন্ত কষ্টসাধ্য। এই বিষয়টি চুরির ধরন নিয়ে রহস্যের সৃষ্টি করেছে।
ব্যবসায়ী বীরেন সাহা জানান, ক্যাশ বক্সের নগদ টাকা এবং মূল্যবান মালামালের পাশাপাশি চোরেরা দোকানের নিরাপত্তার জন্য লাগানো সিসিটিভি ক্যামেরা ও সংশ্লিষ্ট সকল সরঞ্জাম নিয়ে গেছে, যাতে কোনো ফুটেজ পুলিশের হাতে না পড়ে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ২ লক্ষ ২ হাজার টাকা ছাড়িয়ে গেছে। শহরের ব্যস্ততম হাসপাতাল সড়কে এমন রহস্যজনক চুরির ঘটনায় উপজেলার সকল ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দোকানের শাটারের ছিদ্র এবং ভেন্টিলেটরসহ প্রতিটি পয়েন্ট খতিয়ে দেখেন।
তিনি আরও বলেন, "আমরা ঘটনাস্থল নিখুঁতভাবে পরিদর্শন করেছি। শাটারের ছিদ্রটি ছোট হওয়ায় বিষয়টি আমরা খতিয়ে দেখছি যে কীভাবে তারা ভেতরে প্রবেশ করল। সিসিটিভি সরঞ্জাম নিয়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে চোরচক্র অত্যন্ত চতুর। আমরা দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হব।"

office@ukantho.com


Photo

জুলাই শহীদদের গণকবর: ডিএনএ টেস্টে শনাক্ত হবে লাশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: রায়েরবাজার গণকবরে দাফন হওয়া ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের লাশগুলো...

Photo

২০১৩ সালে শাপলা চত্বরে অন্তত ৫৮ জন নিহত হন: উপ-প্রেস সচিব

এফএনএস: রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে’র ঘটনার স্মৃতিচারণ...

Photo

কালীগঞ্জে হাসপাতালে নিরাপদ পানি সরবরাহ স্কীম হস্তান্তর ও জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য...

Photo

আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান

এফএনএস: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমরা একটি সুস্থ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত