শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মোচিকে তেল চুরির ঘটনা ফাঁস: নিরাপত্তা হাবিলদারসহ ৫ প্রহরী বরখাস্ত

উচ্চকন্ঠ   21-Jun-2025   54

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলে অব্যাহত তেল চুরির ঘটনা ফাঁস হয়ে পড়েছে। জানা যায়, গ্যারেজে দায়িত্বরত প্রহরীরা দীর্ঘদিন ধরে এখানে রক্ষিত মিলের বিভিন্ন যানবাহন থেকে তেল চুরি করে আসছে। এরা সংঘবদ্ধ চোর চক্রের সাথে যোগসাজসে এ ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। গত ১৬ই জুন মোচিক কর্তৃপক্ষ গ্যারেজের সিসি টিভি ফুটেজ দেখে তেল চুরির ঘটনা উদঘাটন করেছে। কর্তৃপক্ষ এই চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ১৯ শে জুন এক অফিস আদেশ নং- মোচিক/প্রশাসন/অ-১/২০৮৭ নং স্মারকে নিরাপত্তা হাবিলদার ঠান্ডু মিয়া, নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, মাহাবুবুর রহমান ও গোলাম রহমানকে সাময়িকভাবে কর্ম হতে বিরত রাখা হয়েছে। এছাড়া মিলের স্বার্থ বিরোধী এ ঘটনা তদন্তের জন্য ব্যবস্থাপক (হিসাব) কে আহŸায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জের সুন্দরপুর রেলস্টেশন একযুগ বন্ধ রয়েছে, স্টেশনের সামনে চলে ১৬টি ট্রেন

নিজস্ব প্রতিবেদক: জনবল-সংকট লোকসানের বোঝা থেকে রক্ষা পেতে সুন্দরপুর...

Photo

কোটচাঁদপুরের আদম ব্যবসায়ী পিতা-পুত্র নজরুল-মামুনের ফাঁদে সর্বশান্ত ১২ পরিবার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়ে...

Photo

পরকীয়ার অভিযোগে চুল কেটে জুতার মালা পরিয়ে গাছে বেঁধে নির্যাতন

এফএনএস: চুয়াডাঙ্গার দর্শনায় পরকীয়ার অভিযোগে এক গৃহবধূ ও এক যুবককে...

Photo

ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারাস নেটওয়ার্কের পুর্নগঠন সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারাস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত