রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শৈলকুপায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উচ্চকন্ঠ   29-Jan-2025   58

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় একটি অটো রাইস মিলের পাশে গাছের ডাল থেকে মিঠুন হোসেন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিঠুন শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
সোমবার রাত ৯টার দিকে স্থানীয়রা মরদেহটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। মরদেহটি ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। তবে পরিবারের পক্ষ থেকে এখনও মামলা করেনি।

office@ukantho.com


Photo

মানিকগঞ্জে বাসা থেকে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: মানিকগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী শহিদুল ইসলামের ঝুলন্ত লাশ...

Photo

কালীগঞ্জে শিশু তাবাসসুম হত্যার প্রতিবাদে নারীদের মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ৪ বছরের শিশু...

Photo

দিনাজপুরে ভুট্টা ক্ষেতে মিলল শিশুর লাশ

এফএনএস: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পর শাওন...

Photo

কালীগঞ্জে বিএনপির ৩১ দফা সম্পর্কে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে কর্মীসভা

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত